সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

স্বামীর চেয়ারের আঘাতে গৃহবধূর মৃত্যু

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০২:০৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০২:০৪:০২ অপরাহ্ন
স্বামীর চেয়ারের আঘাতে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত স্বামীকে বারণ করায় চেয়ারের আঘাতে নাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া খেলায় আসক্ত আমজাদ হোসেন প্রতিদিন রাত করে বাড়ি আসা এবং ঠিকমতো সংসারের খরচ বহন না করায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক এ কলহে বুধবার দুপুর ১টার দিকে আমজাদ ও নাদিয়া মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমজাদ হোসেন চেয়ার দিয়ে স্ত্রী নাদিয়াকে আঘাত করেন। এতে নাদিয়া অসুস্থ হয়ে পড়লে আমজাদ তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নাদিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সিলেটে নেওয়ার পথে ওই গৃহবধূ নিথর হয়ে যাওয়ায় তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্মরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস