সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

যুবদল-ছাত্রদল নেতা মিলে মারধর করলেন সাংবাদিককে

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০২:০২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০২:০২:৫৪ অপরাহ্ন
যুবদল-ছাত্রদল নেতা মিলে মারধর করলেন সাংবাদিককে
ধর্মপাশা প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজারের একটি চায়ের স্টলের পেছনের একটি কক্ষে কালের কণ্ঠ পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি আল আমিন আহমেদ সালমান (২৭)-কে মারধর করে আহত করা হয়েছে। বৃহ¯পতিবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন (৪২) ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসান (৩২) এই ঘটনা ঘটিয়েছেন। আহত সাংবাদিককে ওইদিন বিকেলে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক আল আমিন আহমেদ সালমান জানান, উপজেলার মধ্যনগর বাজারের একটি চায়ের স্টলের পেছনের কক্ষে বসে বৃহ¯পতিবার বেলা দেড়টার দিকে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ তালুকদার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক আবদুল কাইয়ুম মজনু, দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি এমএম মান্নানসহ আমরা ৫/৬জন বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। বেলা দুইটার দিকে মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাযহান উদ্দিন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসান (৩২) সেখানে ঢুকে আমাদেরকে দেখতে পেয়ে বলতে থাকেন তোরা বিএনপির সিদ্ধান্তের বাইরে কোনো নিউজ করতে পারবে না, নিউজ করলে প্যান্ট খুইল্যা ন্যাংটা কইরা বাইরাইয়াম। এ নিয়ে আমি প্রতিবাদ করায় ওই দুইজন আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-লাথি মারেন। এক পর্যায়ে সেখানে থাকা দুইজন বিএনপি নেতা তাদেরকে ধমক দিলে তারা সেখান থেকে চলে যান। তিনি আরও বলেন, আমি কালের কণ্ঠ পত্রিকায় গত ৯ অক্টোবর হাওরাঞ্চলে বেপরোয়া চোরা চালান চক্র শিরোনামে একটি নিউজ করেছিলাম। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের কতিপয় নেতাকর্মী আমার উপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরেই আমাকে মারধর করা হয়েছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে নিউজ করলে মারধরের শিকার হতে হবে এটা আমি কখনো ভাবিনি। আমি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি। এদিকে মারধরের ঘটনা ঘটেনি দাবি করে উপজেলা যুবদল ও ছাত্রদলের ওই দুইজন নেতা বলেন, সাংবাদিকের সঙ্গে শুধু কথা কাটাকাটি হয়েছে। এর বাইরে কোনো ঘটনা ঘটেনি। মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আবদুল কাইয়ুম মজনু বলেন, আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। সাংবাদিককে মারধর করার ঘটনাটি খুবই নিন্দাজনক। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো অপরাধীকে আমরা কখনো সমর্থন করব না। মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স