সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আবারও চুরি

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:২৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:২৯:১৫ পূর্বাহ্ন
কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আবারও চুরি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শহরের শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আবারও চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। বুধবার সকালে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দিরের পুরোহিত আশুতোষ গোস্বামী জানান, প্রতিদিনের মতো ভোর ৫টায় উঠে মন্দিরে যান। এ সময় তিনি দেখতে পান শিব মন্দিরের পশ্চিম দিকের দরজা ভাঙা। এটা দেখে তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করেন। তখন দেখেন দানবক্সের তালা লাগানোর কব্জা ভাঙা। কিন্তু দানবক্সে কোনো টাকা নেই। পরে ঘটনার বিষয়ে কমিটির সবাইকে জানান। এই ঘটনা শুনে কমিটির সভাপতি অ্যাড. স্বপন কুমার দাস রায় ও সাধারণ স¤পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী মন্দিরে চুরি হওয়ার বিষয়ে পুলিশকে জানান। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দিরের পুরোহিত আশুতোষ গোস্বামী জানান, ছয় মাস আগেও একবার দানবক্সের টাকা চুরি হয়েছিল। এখন আবার একই ঘটনা ঘটেছে। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম জানান, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। এখনও কেউ অভিযোগ করেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা