সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে”

জমিয়তে উলামায়ে ইসলাম আমাকে নিতে অপারগ, তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি : শাহীনূর পাশা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৮:৪৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৮:৪৭:১৪ পূর্বাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম আমাকে নিতে অপারগ, তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি : শাহীনূর পাশা
সুনামকণ্ঠ ডেস্ক :: তৃণমূল বিএনপি ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। গত সোমবার বেলা ১১টায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসে শাহীনূর পাশা যোগ দেওয়ার সময় দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন। শাহীনূর পাশা চৌধুরী টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় সহসভাপতি পদ থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়নে তিনি সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করে হেরে যান। এর আগে ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ২০০৫ সালের এপ্রিল মাসে আবদুস সামাদ মারা গেলে উপনির্বাচনে আবার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে ওই আসনে এমপি হন এমএ মান্নান। এ বিষয়ে শাহীনূর পাশা চৌধুরী বলেন, তারা (জমিয়তে উলামায়ে ইসলাম) আমাকে নিতে অপারগ, তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর দলের টানাপোড়েনের কারণেই দল বদলের সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। বাংলাদেশ খেলাফত মজলিসের সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা বলেন, শাহীনূর পাশা চৌধুরী আমাদের দলীয় নীতিমালা অনুসরণ করে যোগদানের ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেন। পরে সব নিয়ম-কানুন মেনেই সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন। বর্তমানে তাঁকে কোনও পদ দেওয়া হয়নি। একজন সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে। আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দলের মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তাকে পদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ