সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

বিশ্বম্ভরপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৮:৩৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৮:৩৬:০০ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রপ পিএফজির উদ্যোগে স্থানীয় পলাশ হাইস্কুল মাঠে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, পিএফজি সদস্য ফুল মিয়ার সভাপতিত্বে ও পিএফজি সদস্য জুবায়ের আহমদ জুলহাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হোসাইন আহমদ, দীনেশ চন্দ্র দেবনাথ, রাকেশ হাজং, পিএফজির এম্বাসেডর আব্দুছ ছাত্তার, মোর্শেদ মিয়া, অ্যাডভোকেট সফিউল আলম, অবসরপ্রাপ্ত তহসিলদার নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার আলা উদ্দিন, পলাশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলহাস মিয়া, পিএফজির সমন্বয়কারী ফুল মালা, এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। স্বাগত বক্তব্য রাখেন এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিএফজি সদস্য সিরাজ মাস্টার, শিব্বির আহমদ, সংগিতা হাজং, উর্মিলা হিজরা, হোসাইন আহমদ, সামছুন নাহার শিলা, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সাগর দেবনাথ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশের কোন অঞ্চলে কি ঘটলো সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা সবাই মিলে শান্তি সম্প্রীতির বিশ্বম্ভরপুর গড়তে চাই। বিশ্বম্ভরপুরে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পিএফজি কাজ করে যাচ্ছে। আমরা আশা করি সকল ধর্মের সকল মতের মানুষ এক হলে এ কাজ করা আরো সহজ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক