সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

তাহিরপুর ছাত্রলীগের সভাপতি ইমনসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন
তাহিরপুর ছাত্রলীগের সভাপতি ইমনসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার :: রাজনৈতিক কর্মকা- চালানোর অভিযোগে নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আশ্রাউল জ্জামান ইমনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) রাত ২টায় বিশেষ অভিযান চালিয়ে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ। আটক চারজন হলো- তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জ্জামান ইমন, উপজেলা কৃষক লীগ নেতা মাহবুবুল হক মুরাদ, ছাত্রলীগ নেতা রাহী আহমদ ও মাকসুদ হাসান। জানা যায়, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ছাত্রলীগের পক্ষে আশ্রাউল জ্জামান ইমনের নেতৃত্বে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। খবর পেয়ে পুলিশ নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জ্জামান ইমনসহ ৪ জনকে গ্রেফতার করে। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার ব্যানারে রবিবার মধ্যরাতে তাহিরপুরের একটি শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, ইমন মধ্যরাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ছেলেদের নিয়ে সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এ বিষয়ে তার নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু