সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

দিরাইয়ে বিজয় দিবসে বিএনপির চার পক্ষের আলাদা কর্মসূচি

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:৩১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:৩১:৩৭ পূর্বাহ্ন
দিরাইয়ে বিজয় দিবসে বিএনপির চার পক্ষের আলাদা কর্মসূচি
সামছুল ইসলাম সরদার :: মহান বিজয় দিবসেও এক হতে পারলোনা দিরাই বিএনপি। চার ভাগে বিভক্ত হয়ে দিবসটি পালন করেন তারা। ১৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী ও উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের নেতৃত্ব শহরের থানা রোডের দলীয় কার্যালয় থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করেন। অপরদিকে, জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির তালুকদারে নেতৃত্বে মিছিল, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা করেন এক পক্ষ। এছাড়া উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রশিদ আহমেদ বাচ্চু, সুজাত আহমেদ ও মুখলেছুর রহমানের নেতৃত্ব ও অপর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ স¤পাদক সুমন মিয়ার নেতৃত্বে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা হয়। বিএনপি’র ত্যাগী একাধিক নেতাকর্মী ক্ষোভের সাথে বলেন, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের দালালী করেছেন, আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন তাঁরা এখন জিয়ার খাটি সৈনিক বনেছেন। জননেতা নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে যে দলটি সুসংগঠিত ছিল, আজ তাঁরই জীবদ্দশায় প্রিয় দলটির চার ভাগে বিভক্ত এবং অযোগ্যদের দৌরাত্মে আমাদের ব্যথিত করেছে। পিআইসি এবং অফিসের আধিপত্য নিয়ে কখন যে কি যে ঘটবে সেটা কেউ বলতে পারছেন না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী