সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ছাত্র জমিয়তের আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:২৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:২৮:১৯ পূর্বাহ্ন
ছাত্র জমিয়তের আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত
১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা শহরে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জামেয়া মাদানিয়া ক্যাম্পাস, সরকারি কলেজ ক্যাম্পাস ও পৌর শাখার যৌথ উদ্যোগে পৌর ছাত্র জমিয়তের আহবায়ক আব্দুল্লাহ গাজীনগরীর সভাপতিত্বে, সরকারি কলেজ ছাত্র জমিয়তের আহবায়ক রিয়াজ উদ্দীন ও পৌর ছাত্র জমিয়তের সদস্য সচিব মাহমুদ হাসান ফারাবীর যৌথ সঞ্চালনায় ‘বিজয়ের অর্ধ শতাব্দী : নতুন বাংলাদেশ ও আগামীর স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ছাত্র বিষয়ক স¤পাদক হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের অন্যতম দায়িত্বশীল মাওলানা মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহইয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক জিয়াউল করীম, অর্থ সম্পাদক আতিকুর রহমান কামালী, প্রচার সম্পাদক সুমন আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জমিয়ত উলামায়ে ইসলাম শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেনি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৭১ এ দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তারপরও আমরা স্বাধীনতার স্বাদ নিতে পারিনি। আজ ২৪-এর স্বাধীনতার পর আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি। আজ যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে সে সংগঠনগুলোকে বলে দিতে চাই, আপামর ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে সে সংগঠনগুলোকে ধুলিস্যাৎ করে দিবে ইনশাআল্লাহ। আজ আমাদের ওপর ভারতীয় আগ্রাসন যেভাবে বাংলাদেশের উপর একের পর এক ফ্যাসিস্ট সরকার চালিয়ে যাচ্ছে, আমরা তার দৃঢ় মোকাবেলা করব। এবং আমরা সেগুলো মোকাবেলা করার জন্য জন্ম থেকেই প্রস্তুত হয়ে আছি। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আজকের এই স্বাধীনতা বিজয় দিবসে আজকে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি এবং স্বাধীনভাবে এই দেশে আমরা কথা বলতে পারছি। বিগত ৫৩ বছর যাবত এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। বিশেষ করে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে সকল গণহত্যা চালিয়েছে যেমন পিলখানার গণহত্যার, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যা এবং সর্বশেষ জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রজনতার এ আন্দোলনে দুই হাজারেরও অধিক ছাত্র-জনতাকে যে শহীদ করা হয়েছে এই বিজয়ের বাংলাদেশে এ স্বাধীন বাংলাদেশে গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার হতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে যদি কোনো প্রকার ষড়যন্ত্র বা কোনো প্রকার চক্রান্ত করা হয় তাহলে সকল চক্রান্ত রুখে দেওয়া হবে এবং তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ বৈষম্যহীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা মাওলানা আনোয়ার হোসেন, মাস্টার আজিজুর রহমান, মাওলানা আতাউর রহমান, হাফিজ সাকিব মাহমুদ, যুবনেতা ফয়সল আহমদ, মাওলানা নাসরুজ্জামান, ছাত্রনেতা আব্দুল্লাহ আল-মামুন, মুহিবুর রহমান, আব্দুজ জহির, নাজির আহমদ নুমান, সাইদুর রহমান চৌধুরী, আবুবকর সিদ্দিক, মুজাহিদ আহমদ, মাহবুব রহমান, মাহফুজ আহমদ, রাহি আহমদ, রবিউল ইসলামসহ বিভিন্ন ক্যাম্পাস ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪