সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ক্যাডারে থাকবে না স্বাস্থ্য ও শিক্ষা, বাকিদের নিয়ে হবে ৫টি গুচ্ছ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:১৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:১৩:০৯ পূর্বাহ্ন
ক্যাডারে থাকবে না স্বাস্থ্য ও শিক্ষা, বাকিদের নিয়ে হবে ৫টি গুচ্ছ
সুনামকণ্ঠ ডেস্ক :: স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার সার্ভিস থেকে আলাদা করার প্রস্তাব করার কথা ভাবছে সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্যাডার সার্ভিসের মধ্যে একটা স্পেশালাইজেশন আসবে। এটা আমাদের চিন্তার মধ্যে আছে। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার নিয়ে আমরা সুপারিশ দিচ্ছি, এটা আর এভাবে ক্যাডার করে রাখা যাবে না। এ দুই ক্যাডারকে আলাদা করে বিশেষায়িত বিভাগ করা হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানান কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান ও কমিশনের ৮ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় কমিশন প্রধান মুয়ীদ চৌধুরী বলেন, আমরা সুপারিশ করবো মাত্র। বাস্তবায়নের দায়িত্ব সরকারের। তিনি জানান, জুডিসিয়াল সার্ভিস কমিশনের মতো স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার সার্ভিস থেকে আলাদা করার জন্য সরকারকে সুপারিশ করার কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একই সঙ্গে অন্যান্য ক্যাডারগুলোকে নিয়ে পাঁচটি গুচ্ছ করারও সুপারিশ দেবে কমিশন। আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, এই দুই ডিপার্টমেন্ট ছাড়া বাকি সবাই ক্যাডার থাকতে পারবে। আমাদের ধারণা, এখন আমরা এটা নিয়ে আলাপ-আলোচনা করবো। কমিশন প্রধান বলেন, একজন চোখের ডাক্তার, একজন দাঁতের ডাক্তার, একজন জেনারেল ফিজিশিয়ান- তারা কী একসঙ্গে পদোন্নতি পাচ্ছেন? এজন্য আমরা বলেছি, এটাকে ক্যাডার রাখা যাবে না। এই দুইটাকে ক্যাডার করা অযৌক্তিক হয়েছে বলেও মনে করেন তিনি। এগুলোকে আলাদা করতে হবে, বেতন বাড়িয়ে স্পেশালাইজ ডিপার্টমেন্ট করা যেতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে বেরিয়ে আমাদের জুডিসিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে। সেভাবে আমরা শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে আলাদা করার পরামর্শ দেবো। অন্য ক্যাডারগুলোকে নিয়ে পাঁচটি গুচ্ছ হবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ