সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

দৈনিক রেকর্ড ৪-৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব, নভেম্বরেই পেয়েছেন ৮৩ হাজার

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:১০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:১০:৩৭ পূর্বাহ্ন
দৈনিক রেকর্ড ৪-৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব, নভেম্বরেই পেয়েছেন ৮৩ হাজার
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। এটি একটি রেকর্ড, কারণ বাংলাদেশের অভ্যুদয়ের পর গত ৫৩ বছরের কোনো বছর প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেয়নি সৌদি। সরকারি সূত্রে জানা গেছে, গত নভেম্বরে ৮৩ হাজার বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনও একমাসে এত সংখ্যক বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ‘ভিশন ২০৩০ প্ল্যান’ নামের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে বিমানবন্দর, রেলপথসহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট নির্মাণকাজ ব্যাপকভাবে চলছে দেশটিতে। তাছাড়া ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসবে সৌদিতে। দেশটির বিভিন্ন এলাকায় ফুটবল স্টেডিয়াম এবং এ সংক্রান্ত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এসব কাজের জন্য প্রচুর কর্মী প্রয়োজন দেশটির। সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যবশত এ দেশের কর্মীদের জন্য দুয়ার খুলেছে দেশটি। ওই কর্মকর্তা আরও বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশের সরকারকে ৩৭২ টন মাংস দান করেছে রিয়াদ। বাংলাদেশের বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে সেই মাংস।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা