সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

ব্র্যাক প্রমিজ প্রকল্পের অবহিকরণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৮:৫৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৮:৫৪:০১ পূর্বাহ্ন
ব্র্যাক প্রমিজ প্রকল্পের অবহিকরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: টিকটক প্রাইভেট লিমিটেডের অর্থায়নে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রমিজ প্রকল্পের, ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট এন্টারপ্রনিওরশীপ প্রোগ্রাম ফর ইউথ-লেড বিজনেস আয়োজিত অবহিতকরণ সভা ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। অন্যান্য অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. রহিছ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রণধীর দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মুকিত। সভা সঞ্চালনা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক একে আজাদ। প্রোগ্রাম কার্যক্রম উপস্থাপনা করেন জেলা ব্যবস্থাপক তানবীন সুইটি এসডিপি। আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুন এসডিপি, জেলা ব্যবস্থাপক মো. গোলাম রসুল এসডিপি, প্রগতি এরিয়া ম্যানেজার, দাবি এরিয়া ম্যানেজার, দাবি ব্রাঞ্চ ম্যানেজার, উপজেলা একাউন্স, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার, প্রমিজ প্রকল্পের প্রশিক্ষনরত ক্লায়েন্টগণ এবং সংবাদকর্মীবৃন্দ। সভায় প্রোগ্রাম সংশ্লিষ্ট বক্তারা বলেন, এই কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ট্রেডে ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য উপযোগী প্রশিক্ষণ দিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ