সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটন আফিন্দীর মতবিনিময়

হাওরবাসীর উন্নয়নে কাজ করতে চাই: ব্যারিস্টার লিটন

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৮:৩৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:০০:১৩ পূর্বাহ্ন
হাওরবাসীর উন্নয়নে কাজ করতে চাই: ব্যারিস্টার লিটন ছবি: ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ:: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন জামালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুনামকণ্ঠ কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে সুনামগঞ্জ ১ আসনের প্রতিটি এলাকায় ভোটারদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান। এসময় তিনি বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং মানবতার মা ও বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের পরামর্শে একজন নিবেদিত কর্মী হয়ে সামাজিক কর্মকা-ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সুনামগঞ্জ-১ আসনের বিএনপির নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা আমার সাথে আছেন। মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেওয়াই আমার রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ ও উদ্দেশ্য। জনকল্যাণে কাজ করা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। তারেক রহমানের আহ্বানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনস¤পৃক্তি করণের মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার, আইনের শাসন, মানুষের জীবনমান উন্নয়ন ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চান। এছাড়াও হাওরের ফসল রক্ষায় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বেড়ি বাঁধ নির্মাণে পরিকল্পিতভাবে কাজ করতে করবেন বলে তিনি জানান। সর্বোপরি তিনি বলেন, আমার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে দল আমাকে আমার সামাজিক ও রাজনৈতিক কর্মকা-ের মূল্যায়ন করবে। ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও হাওরবাসীর উন্নয়নে আমার অগ্রাধিকার থাকবে। বিশেষ করে হাওরের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের জীবনমানের পরিবর্তনে কাজ করতে চাই। শিক্ষার প্রসারে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হাওরের ফসলরক্ষা বাঁধ নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। তিনি বলেন, হাওরে দেশীয় মাছের সংকট দেখা দিচ্ছে। মৎস্য নীতিমালার মাধ্যমে দেশীয় মাছের অভয়াশ্রম করে হাওরকে মৎস্য ভা-ার করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। তিনি আরও বলেন, সাংবাদিকরা হাওরপাড়ের মানুষের ভরসা স্থল। আপনাদের লেখনীর মাধ্যমে হাওর পাড়ের মানুষের কষ্টের চিত্রগুলো ফুটে উঠে। হাওরবাসীর স্বপ্ন বাস্তবায়নে আপনাদের একান্ত সহযোগিতা আমার প্রয়োজন। আমার বিশ্বাস, আপনাদের ন্যায়সংগত পরামর্শ আমার ব্যক্তি ও রাজনৈতিক জীবনে সফলতা নিয়ে আসবে। তিনি বলেন, মনে রাখবেন আমি আপনাদেরই আপনজন। সুনামগঞ্জ- ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের সহযোগিতা চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি