সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১২:২৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১২:২৮:২৮ পূর্বাহ্ন
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। ভারতের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকেই আওয়ামী লীগ গুম, হত্যা করেছে। চরিত্রে রাজাকার, আলবদর, আলশামস কালিমা লেপন করার চেষ্টা করেছে। তিনি সোমবার বিকালে সুনামগঞ্জ পৌর জামায়াত আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাধ্যক্ষ তোফায়েল আহমদ বলেন, আওয়ামী লীগ ভারতের তাঁবেদারি করতে গিয়ে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে ইতিহাস থেকে বিতাড়িত করেছে। সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে পাকিস্তানের চর সাজিয়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তীতে ভারত জাহাজ ভর্তি করে বাংলাদেশের স¤পদ যখন লুট করছিল। তখন সেক্টর কমান্ডার মেজর জলিল রুখে দাঁড়িয়েছিলেন। তাঁকে প্রথম রাজবন্দী হতে হয়েছে। প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান ভারত ও আওয়ামী লীগের কুকর্ম ক্যামেরাবদ্ধ করায় তাকে গুম, হত্যা করেছে। অন্যায়ের প্রতিবাদ করায় আওয়ামী লীগের আদর্শিক গুরু শেখ মুজিবুর রহমান বীরমুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে এসে দম্ভ করে কোথায় সিরাজ শিকদার বলে হুংকার দিয়েছিলেন। তোফায়েল আহমদ বলেন, শেখ মুজিবকন্যা শেখ হাসিনা ভারতের কাছে সবকিছু উজাড় করে দিয়ে বলেছেন ভারত এই ঋণ কখনো শোধ দিতে পারবে না। স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে এদেশের নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করেছে। বিএনপি, হেফাজতের নেতাকর্মীদের হত্যা করেছে। বিডিআরের দেশপ্রেমিক অফিসারদের হত্যা করেছে। সর্বশেষ জুলাই হত্যাকা-ের মাধ্যমে এদেশটাকে চিরতরে ভারতের কাছে তুলে দেওয়ার চূড়ান্ত মহড়া দিয়েছিল। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছে। পৌর আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নূরুল আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মেহেদী হাসান তুহিন, শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সহ সাধারণ স¤পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন, পৌর নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা