সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

শিক্ষাব্যবস্থা হতে হবে একমুখী এবং অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১২:২৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১২:২৩:৫৩ পূর্বাহ্ন
শিক্ষাব্যবস্থা হতে হবে একমুখী এবং অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে
পত্রিকান্তরে প্রকাশ দেশের শিক্ষাক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ১১ রকমের শিক্ষাপ্রতিষ্ঠান ও ভিন্ন ভিন্ন ধরণের পাঠ্যক্রম (কারিকুলাম) থাকায় দেশের ভেতরে সামাজিক বৈষম্য সৃষ্টি হয়েছে এবং তেকারণে জাতীয় ঐক্য তৈরি হচ্ছে না। ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’-এ প্রাথমিক পর্যায়ে একই ধরনের পাঠ্যক্রমের আওতায় একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলনের নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু দেড় যুগ পার হয়ে গেলেও সে-নির্দেশনা বাস্তবায়িত হয়নি, যদিও রাজনীতিক সমাজের সচেতন প্রচেষ্টায় দুর্নীতির মাধ্যমে সম্পদ সঞ্চয়ের প্রকল্প ঠিকই বাস্তবায়িত হয়েছে। ফলে প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও কারিকুলামের এ ভিন্নতা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরুতেই অর্জিত জ্ঞান ও দক্ষতার স্তরে ব্যাপক পার্থক্য তৈরি করাসহ সামাজিক বৈষম্য বাড়িয়ে দিচ্ছে। তাই প্রাথমিক শিক্ষা শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও পাঠ্যক্রম ভেদে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান এবং দক্ষতার মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয়, সেটি দূর করা অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাছাড়া সামাজিক বৈষম্য দূরীকরণসহ বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন এবং জাতীয় ঐক্য তৈরি করতে হলে একমুখী শিক্ষা বাস্তবায়ন করা অবশ্য জরুরি কর্তব্য বলে বিশেষজ্ঞদের সুচিন্তিত অভিমত। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালামের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। তিনি বণিক বার্তার প্রতিবেদককে বলেছেন, “প্রাথমিক পর্যায়েই একটি শিশুর চিন্তা-চেতনা ও দক্ষতার ভিত তৈরি হয়। প্রাথমিক পর্যায়ের শিক্ষায় যদি বিভাজন থাকে তাহলে সেই বিভাজনের প্রভাব প্রতিটি ক্ষেত্রেই পড়ে। আমরা আমাদের বর্তমান প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের দিকে খেয়াল করলে দেখতে পাই, সরকারি প্রাথমিক, মাদ্রাসা, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীর মধ্যে চিন্তা-ভাবনা ও দক্ষতায় বিস্তর পার্থক্য রয়েছে। এছাড়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিতে শিক্ষাব্যয় বেশি, কোনোটির কম। ফলে দেশে সামাজিক ও আর্থিক যে বৈষম্য রয়েছে একজন শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময়েই সে বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। এসব কারণে আমরা যদি জাতীয় ঐক্য গড়ে তুলতে ও বৈষম্য দূর করতে চাই, তবে আমাদের একমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে এবং অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে।” জনাব সালামের অভিমতের সঙ্গে আমরা একমত পোষণ করি ও তাঁকে সমর্থন করি এবং দেশের শিক্ষানীতি তাঁর মতানুসারী অর্থাৎ শিক্ষাব্যবস্থাকে হতে হবে একমুখী এবং অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে প্রাথমিক শিক্ষা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা