সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

​প্রকাশের অনুমতি পেল দৈনিক দিনকাল

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন
​প্রকাশের অনুমতি পেল দৈনিক দিনকাল

দৈনিক দিনকাল প্রকাশের অনুমতি পেয়েছে। রোববার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সাক্ষরিত অফিস আদেশে দৈনিকটি প্রকাশের সাময়িক অনুমতি দেওয়ার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, তথ্যের অবাধ প্রবাহ, বাক স্বাধীনতা ও পত্রিকা সংশ্লিষ্ট সাংবাদিক কর্মচারীদের স্বার্থ বিবেচনায় অনুমতি দেওয়া হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পত্রিকাটির প্রকাশক হিসেবে রয়েছেন।

২০২২ সালের ২৬ ডিসেম্বর পত্রিকাটির প্রকাশনা অনুমতি বাতিল করেছিল সরকার। বাতিল আদেশের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত স¤পাদক ড. রেজোয়ান সিদ্দিকী প্রেস আপিল বোর্ডে আপিল করেন। পরের বছর ১৯ ফেব্রুয়ারি বোর্ডের রায়ে বাতিলের রায় বহাল রাখা হয়। পরে দৈনিকটির ব্যবস্থাপনা সম্পাদক শামছুর রহমান শিমুল বিশ্বাস বাতিল আদেশ স্থগিত চেয়েছিলেন। শিমুল বিশ্বাসের আবেদনের ভিত্তিতে এখন অনুমতি দেওয়া হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা