সুনামগঞ্জ , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার ঢাকা-সিলেট মহাসড়কের কাজে অন্তহীন বাধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৮:১৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৮:১৭:৫২ পূর্বাহ্ন
মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ
সুনামকণ্ঠ ডেস্ক :: অসহনীয় মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের নতুন করে ৭৮ লাখ মানুষ দরিদ্র হয়েছে। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) ওয়ার্কশপ উইথ জার্নালিস্টস শীর্ষক কর্মশালায় এ তথ্য উঠে এসেছে। র‌্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক গবেষণাটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাপিডের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর এম আবু ইউসুফ ও গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ দ্বীন ইসলাম। র‌্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, আওয়ামী লীগ সরকারের পলিসি, দুনীতি ও অনিয়মের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। অতিমাত্রা মূল্যস্ফীতি বেড়েছে অতিরিক্ত টাকা সরবরাহের কারণে। গবেষণায় বলা হয়, ৭৮ লাখ ৬০ হাজার মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে। একই সঙ্গে ৯৮ লাখ ৩০ হাজার মানুষ অতিমাত্রায় দরিদ্রের ঝুঁকিতে রয়েছেন। এ ছাড়াও ৩৮ লাখ মানুষ দরিদ্র থেকে হতদরিদ্র নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স