সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

আইনশৃঙ্খলার আরও উন্নতি দরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৮:১১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৮:১১:৪৫ পূর্বাহ্ন
আইনশৃঙ্খলার আরও উন্নতি দরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার আরও উন্নতি করতে হবে। ছিনতাইরোধে রাজধানীতে শেষ রাতে পুলিশের টহল বাড়াতে হবে। কারণ, রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে। তিনি বলেন, শেষ রাতের দিকে পুলিশ যখন কিছুটা ঝিমিয়ে পড়ে, তখন ছিনতাইগুলো হয়। এজন্য রাতে পুলিশের টহল বাড়ানোর জন্য এরইমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস, বড়দিন, থার্টিফার্স্ট নাইট এবং বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। এসব দিবসে কোনও নাশকতার শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। এটি অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট সরকারের যারা আছে, মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এসব ঘটনায় যাদের নামে মামলা আছে, তাদের গ্রেফতার করা হবে। কেউ কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সেসব প্রতিহত করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু