সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

গ্রেপ্তার অভিযান আরো জোরদার করা হবে : আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৮:০৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৮:০৩:০২ পূর্বাহ্ন
গ্রেপ্তার অভিযান আরো জোরদার করা হবে : আসিফ মাহমুদ
সুনামকণ্ঠ ডেস্ক :: গ্রেপ্তার অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান। রোববার (১৫ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এ কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা বলেন, কমিটিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের সামনের যে ইভেন্ট আছে এই ইভেন্টগুলোকে কিভাবে সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আশা করি সামনের ইভেন্টগুলো শান্তিপূর্ণভাবেই পালন করা যাবে। এর বাইরেও কিছু বিষয় নিয়ে যেমন গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করার জন্য, আমরা কিছু এক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তার ফলাফল হয়তো আপনারা দেখতে পাবেন। এ সময় এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছে এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে এবং যাদের নামে মামলা আছে ও সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। তিনি ছাত্রলীগের কর্মসূচির বিষয়ে বলেন, আমরা গতকালকে একটা ছবি পেয়েছি ছবিটা কতটুকু সত্য এ বিষয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের কাছে কিছু তথ্য এসেছে যে এটা অন্য কোন সময়ের ছবি বা ওইখানে লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সেটা এডিটেড, এ ধরনের ইনফরমেশন এসেছে। তবে আমরা দেখেছি যে, আগামীকালকেও তারা কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু আসলে কোনো কর্মসূচি হয়নি। আমরা আমাদের দিক থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলেছি। অপর এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিশৃঙ্খলা করতে পারে এটা তো যেকোনো সময় করতে পারে। এই সম্ভবনা তো সবসময়ই আছে সেই ৫ আগস্টের পর থেকে আজ অবধি এটা থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি নির্মূল হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর