সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৭:৫৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৭:৫৩:৫৬ পূর্বাহ্ন
পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সুনামকণ্ঠ ডেস্ক :: শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা পৌনে দুই কোটি টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। রোববার (১৫ ডিসেম্বর) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, কালাইরাগ, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, বিছনাকান্দি, ডিবিরহাওর, উৎমা, লবিয়ার বিওপির জোয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু, শীতের কম্বল, জিরা, চা-পাতা, চকলেট, সাবান, গরুর মাংস, সুপারি, মদ, ফেনসিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৩০০ টাকা। এদিকে বৃহ¯পতি ও শুক্রবার (১২ ও ১৩ ডিসেম্বর) আরও প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য ও বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ, গরু, কম্বল, সাবান, চা পাতা, চকলেট, সুপারি, পান, ফুচকা, মদ ও ফেনসিডিল বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও মাছ জব্দ করা হয়। এছাড়া চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ দেখানো হয়। জব্দ এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল