সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়

এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন
এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: এসএসসি পরীক্ষায় ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ৪২০ টাকা নেয়ার অভিযোগ উঠেছে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। অপরদিকে অতিরিক্ত টাকা ও টাকা নেয়ার রশিদও না দেয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। এনিয়ে শিক্ষার্থী,অভিভাবক ও সচেতনমহলে চরম ক্ষোভ বিরাজ করছে। সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানাযায়, গত ২ ডিসেম্বর থেকে আগামী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হয় আর চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। এই ফরম পূরণে সিলেট শিক্ষা বোর্ড নির্ধারিত ফি হচ্ছে বিজ্ঞান বিভাগে ২২৪০ টাকা, মানবিক ও ব্যবসা বিভাগে ২১২০টাকা। কিন্তু এ বিদ্যালয়ে নেওয়া হচ্ছে ২৬৬০ টাকা। নিয়মনীতি অনুসরণ না করে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। কোন উপায় না পেয়ে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করছেন শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে অংশ গ্রহণ করবেন তামিম হাসান। তিনি জানান,আমি ফরম পূরণ করেছি ২৬৫০ টাকা দিয়ে কিন্তু বিদ্যালয় থেকে কোনো রশিদও দেয়া হয়নি। কথা মত টাকা না দিলে কথা কাটাকাটি হয়। পরে পুরো টাকা দিয়েই ফরম পূরণ করতে হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম জানান, পরীক্ষায় অংশগ্রহণকারীদের ১১২জনের মধ্যে এ পর্যন্ত মধ্যে ৯২ জন ফরম পূরণ করেছেন। বোর্ড নির্ধারিত ফরম পূরণের টাকার চেয়ে অতিরিক্ত ৪২০টাকা নেয়া হচ্ছে ৬টি মর্ডেল টেস্ট পরীক্ষা নেয়া হবে তার জন্য। অভিভাবকদের সাথে আলোচনা করেই বাড়তি টাকা নেয়া হয়েছে। তাহলে এখন কেন অভিযোগ উঠেছে জানতে চাইলে তিনি জানান, আমিও বুঝতে পারছি না কেন তারা এখন এমন করছেন। আর টেস্ট পরীক্ষায় ১-৭ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বিষয়ে ১শত টাকা নিচ্ছেন জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। টাকা নেয়ার রশিদ দেননি কেন জানতে চাইলে তিনি জানান, ইচ্ছে করেই দেয়া হয়নি। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানিয়েছেন, বোর্ড নির্ধারিত টাকার বাইরে আমার উপজেলার কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নিয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স