সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩০:৩৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা যুবলীগের সদস্য আব্দুল মতিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে বৃহ¯পতিবার দিবাগত রাত ২ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুল মতিন জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার মৃত আসলম উল্লার ছেলে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর