সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন
পূর্বশত্রুতার জের

দোয়ারাবাজারে ৬টি বসতঘরে আগুন, লুটপাট

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:২৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:২৯:০২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ৬টি বসতঘরে আগুন, লুটপাট
দোয়ারাবাজার প্রতিনিধি :: পূর্বশত্রুতার জের ধরে দোয়ারাবাজারে ৬টি বসতঘরে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দেড়টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পূর্বশত্রুতার জেরে মৌলারপাড় গ্রামের মৃত সফর আলীর পুত্র রফিক মিয়া ওরফে রফু ও ফজলু মিয়াসহ তাদের আপন ভাই ও ভাতিজার ৬টি বসতঘরে আগুন ও লুটপাটের তা-ব চালায় একটি সংঘবদ্ধ দল। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং ৬টি বসতঘর, দুটি মোটরসাইকেল, ঘরে থাকা আসবাবপত্র ধান-চাল পুড়ে ভস্মিভূত হয়। ওইদিন দুপুরের দিকে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে রফু মিয়ার বাড়ি-ঘরে একযোগে হামলা চালায়। এসময় তারা একযোগে পেট্রোল ঢেলে চারদিক থেকে টিনছাউনি এবং আধপাকা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ফায়ার সার্ভিসের লোকজনের ওপর সংঘবদ্ধ হামলাকারীরা আক্রমণ চালায়। এসময় তাদের আগুন নেভাতে দেওয়া হয়নি। সংঘবদ্ধ লাঠিয়ালরা রাম দা বল্লম নিয়ে ফায়ার সার্ভিসের লোকজনের ওপর হামলার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, এটি একটি বর্বর এবং নারকীয় ঘটনা। পূর্বশত্রুতার জেরে মূলত এ ঘটনা ঘটানো হয়েছে। রফিক মিয়া ওরফে রফু ও ফজলু মিয়ার সাথে একই ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আল-আমিন ও মৌলারপাড় গ্রামের দিলো মিয়ার পুত্র আল আমিন গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। এ ঘটনার জেরেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। রফিক মিয়া ওরফে রফু মিয়া বলছেন, চৌধুরীপাড়া গ্রামের মৃত লায়েছ মিয়ার পুত্র আল আমিন মেম্বার, বশির, কামাল উদ্দিন, আলাউদ্দিন তাদের নেতৃত্ব একদল সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী আমাদের বাড়ি-ঘরে হামালা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং সবকিছু লুটপাট করে নিয়ে যায়। এ-সময় আমরা প্রাণে বাঁচতে একটি বসতঘরের ছাদে উঠে প্রাণে বাঁচার চেষ্টা করি। পরে পুলিশ এসে আমাদেরকে তাদের কবল থেকে উদ্ধার করে। তারা পুলিশের সামনেই রামদা, সুলফি, দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর আালায়। তারা ফায়ার সার্ভিসের লোকজনকে অস্ত্রের মুখে আগুন নেভাতে দেয়নি। তবে ইউপি সদস্য আল আমিন জানান, তিনি এলাকাতেই ছিলেন অন্য কাজে। রফিক মিয়া রফু ও তাদের প্রতিপক্ষের আলআমিনদের সঙ্গে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এমন ঘটনা ঘটে। আমি ও আমার পরিবারের কারোর কোনো সম্পৃক্ততা নেই। উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছলে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল রামদা, বল্লম, সুলফি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কাজে বাধা দেয় এবং আমাদের ওপর হামলা করতে তেড়ে আসে। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। এটা একটি ন্যাক্কারজনক ঘটনা। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা