সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

​মাঠে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১২:৪১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১২:৪১:২০ পূর্বাহ্ন
​মাঠে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, একটি দুর্যোগময় সময়ে শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তা-ঘাট পরিষ্কার ও দেয়ালে গ্রাফিতি আঁকছে। তারা দেশের জন্য ভূমিকা রাখছে। মাঠে কাজের জন্য তাদের মূল্যায়ন করা হবে, উৎসাহব্যঞ্জক সনদ দেওয়া হবে।

রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পুলিশের মহাপরিদর্শককে অনুরোধ করবো, যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, রাস্তা-ঘাট ও অলিগলি পরিষ্কার করে দেয়ালগুলোতে গ্রাফিতি আঁকছে, তাদের তালিকা করে পুলিশের পক্ষ থেকে সনদ দেওয়া হোক। চাকরির ক্ষেত্রে এই সনদের যেন মূল্যায়ন হয়।
তিনি বলেন, শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রঙ কিনে দেয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো, হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা রাস্তায় আমার গাড়িও ধরেছে। তারা আমার গাড়ি থামিয়ে বলেছে, পতাকাওয়ালা গাড়ি। তারপর তারা বলছে, পতাকা থাক আর যাই থাক, গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো, না স্যার আপনি চলে যান। যেটা পুলিশ করতে পারতো না; সেটা তারা করছে। তারা কোনও চাঁদা নেয় না। কোনও দোকানে গিয়ে বলে না খাবার দাও। এই শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তারা ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে