সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে

দোয়ারাবাজারে হিন্দুদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৭:৪০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:২৩:৩৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে হিন্দুদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪
সুনামকণ্ঠ ডেস্ক :: ‘ধর্ম অবমাননার’ ঘটনাকে কেন্দ্র করে দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। শনিবার (১৪ ডিসেম্বর) এই চার জনকে গ্রেফতারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গ্রেফতাররা হলেন, মংলারগাও গ্রামের ছবদিল আলমের পুত্র আলীম হোসেন (১৯), মাঝেরগাও গ্রামের আব্দুর রহিমের পুত্র সুলতান আহমেদ রাজু, পূর্ব মাছিমপুর গ্রামের আমরু মিয়ার পুত্র ইমরান হোসেন (৩১) এবং শাহজাহান হোসেন (২০)। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হোসেনও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের আটকে অভিযান চলছে। পুলিশ সদর দফতরের বরাত দিয়ে প্রেস উইং থেকে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেয়। পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করা হয়। পরে স্থানীয়রা ওই তরুণকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে শনিবার (১৪ ডিসেম্বর) পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু