সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

দিশারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৮:৫০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৮:৫০:০৯ পূর্বাহ্ন
দিশারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মধ্যনগর প্রতিনিধি :: প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাতটি কক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দিশারী এডুকেশন ট্রাস্ট এই পরীক্ষার আয়োজন করে। এতে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে পড়–য়া ২৪৫জন শিক্ষার্থী অংশ নেয়। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন দিশারী এডুকেশন ট্রাস্টের পরিচালক ও সিলেটের রাখালগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ট্রাস্টের সহকারী পরিচালক ও মধ্যনগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকার। পরীক্ষা চলাকালীন কেন্দ্রটি পরিদর্শন করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান ও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী। আগামী বছরের ১৫ জানুয়ারি মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র, মানসম্মত বই প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু