সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি
সুরমার তীরে নুরপুর গ্রামবাসীর মানববন্ধন

নদী ভাঙন রোধে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৮:২৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৮:২৬:১৮ পূর্বাহ্ন
নদী ভাঙন রোধে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুরপুর গ্রামের সুরমা নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৩০০ মিটার নদীভাঙ্গন প্রতিরোধে ব্লক ও জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন নুরপুর গ্রামের ভুক্তভোগীরা। শুক্রবার দুপুরে নুরপুর সুরমা নদীর তীরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আঃ সালাম, ফজর আলী, রাজা মিয়া, আঃ হাসিম, বাদশা মিয়া, ধলু মিয়া, ছমির মিয়া, সারুক মিয়াসহ আরো অনেকে। এ সময় ভুক্তভোগীরা বলেন, সুরমা নদীর ভাঙনে ঘরবাড়ি, দোকানপাট-জায়গা-জমি হারিয়ে এখন আর সরে যাওয়ার জায়গাও নাই। বর্ষায় প্রবল ¯্রােত নদীর পাড়ের মাটি ধুয়ে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া জানান, টানা নদী ভাঙনের কবলে পড়ে এখন একেবারে সর্বস্বান্ত। সবশেষ তার বসতভিটাও নদীগর্ভে বিলীনের অপেক্ষায়। এ বিষয়ে এলাকাবাসীর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাযায়, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের অধিকাংশ মানুষ নদী ভাঙনের কবলে পড়েছে। নদীভাঙন থেকে রক্ষা পেতে এরই মধ্যে ৩০০ মিটার নদীভাঙন রোধ প্রকল্পে ব্লক ও জিও ব্যাগ দিয়ে কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে নুরপুর গ্রামের মইনুল ইসলাম জানান, প্রথম যে জায়গা থেকে কাজ শুরুর কথা বলেছিলেন ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার সেই জায়গায় গাছ, বাঁশঝার ও ঘরভেঙে জায়গা পরিষ্কার করেছিলেন ভুক্তভোগীরা। এখন সেই জায়গায় কাজ না করায় এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। গ্রামের বাসিন্দা পিয়ারা মিয়া বলেন, ঠিকাদারের লোকজন আমাদের গাছপালা ঘরের চালাসহ ভেঙে দিয়ে পরিষ্কার করান ব্লক দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ এখন আমাদের এদিকে কাজ না করে গ্রামের মধ্য থেকে কাজ শুরু করায় এলাকার মানুষ প্রতিবাদ করছে। হয় আমাদের ক্ষতিপূরণ দিক না হয় ব্লক ও জিওব্যাগ দিয়ে আমাদের নদীভাঙন থেকে রক্ষা করুক। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ভজন তালুকদার জানান, আমরা এলাকার মানুষের সাথে কথার বরখেলাপ করবোনা। অবশিষ্ট ১০০ মিটার রিভাইজ করে কাজ করা হবে। দোয়ারাবাজার উপজেলা উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সমশের আলী জানান, ৩০০মিটার নদী ভাঙ্গনের প্রকল্পে কাজ শুরু হয়েছে। এলাকার মানুষের জন্য আরো ১০০মিটার রিভাইজ করে পরবর্তীতে কাজ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর