সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় আফগান মন্ত্রী নিহত

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:৪০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৮:৪০:৩৮ পূর্বাহ্ন
মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় আফগান মন্ত্রী নিহত
সুনামকণ্ঠ ডেস্ক :: আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় মন্ত্রী খলিল হাক্কানী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ে নিজের দপ্তরে নথিপত্রে স্বাক্ষর করার সময় তার ওপর এই হামলা চালানো হয়। খবর সিএনএন ও আল জাজিরার। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সিএনএন জানায়, হামলাকারী নিজেকে দর্শনার্থী পরিচয় দিয়ে মন্ত্রণালয়ে ঢোকে। এরপর মন্ত্রী খলিল হাক্কানী নথিপত্রে সই করার সময় তাকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। খলিল হাক্কানী আফগানিস্তানের তালেবান সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী হাক্কানী নেটওয়ার্কের প্রধান সারাজুদ্দিন হাক্কানীর চাচা। তিন বছর আগে ২০২১ সালে বিদেশি বাহিনী ও তাদের সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর তিনিই বোমা হামলায় প্রাণ হারানো বড় কোনো কর্মকর্তা (হাই-প্রোফাইল)। এদিকে, মন্ত্রী খলিল হাক্কানী নিহত হওয়ার বিষয়ে তালেবান সরকারের কোনো কর্মকর্তা এখনো মন্তব্য করেননি। এছাড়া হামলার দায়-দায়িত্বও এখনো কেউ স্বীকার করেনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪