সুনামগঞ্জ , রবিবার, ০৮ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী, করলেন দুই বৈঠক দিরাইয়ে জলমহাল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ দিরাইয়ে সুপেয় পানির তীব্র সংকট আদালতের রায় অমান্য করে জায়গার সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগ বাঁধ যেন অনিয়ম দুর্নীতির ‘খেত’ স্ত্রী, শ্যালিকা ও তার প্রেমিকের পরিকল্পনায় খুন করা হয় ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদকে শক্তিশালী কালবৈশাখী-তীব্র বজ্রপাতের আভাস দেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে : রাষ্ট্রপতি অল্প বিনিয়োগে বেশি লাভ, হাওরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ ৭ই মার্চের রাজনীতিকরণ শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতুর কাজ ৮ বছরেও শেষ হয়নি প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর তাহিরপুরে উপজেলা পরিষদ নির্বাচন: মাঠে নামছে সম্ভাব্য প্রার্থীরা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার আগামী সপ্তাহে পিআইসিদের বিল প্রদানের আশ্বাস ফসলি জমি ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক জামালগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার ‎জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ছাড়ের অপেক্ষায় আ.লীগ

খরচার হাওরের রাবার ড্যামে লিকেজ, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:১১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৮:১১:৩৫ পূর্বাহ্ন
খরচার হাওরের রাবার ড্যামে লিকেজ, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
জিয়াউর রহমান :: বিশ্বম্ভরপুর উপজেলার অন্তর্ভুক্ত খরচার হাওরটির সাথে জড়িয়ে আছে লাখো মানুষের স্বপ্ন। এই হাওরে বছরে একটি মাত্র ফসল উৎপাদন হয়ে থাকে সেটা হলো বোরো ধান। এই হাওরে পৌষ মাসে ধান রোপণ করা হয় আর বৈশাখ মাসে কাটা হয়। কিন্তু পরিতাপের বিষয় এখন মাত্র অগ্রহায়ণ মাস, এখনই খরচার পানি শুকিয়ে যাচ্ছে রাবার ড্যাম নষ্ট হওয়ার কারণে। স্থানীয়রা জানান, রাবার ড্যামে লিকেজের কারণে হাওরের পানি ধরে রাখা যাচ্ছে না। পানি না পেলে কৃষকের চাষ করবেন কিভাবে? এভাবে পানি কমতে থাকলে হাওরে ধান চাষাবাদ করা সম্ভব হবে না। এ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলার মল্লিকপুর হাজিবাড়ির বাসিন্দা আতাউর রহমান বলেন, আমি একজন গৃহস্থ। আমাদের হাওরে ১০/১২ হাল ধানের জমি আছে। কিন্তু পানি কমে গেলে ধান চাষাবাদ করতে পারবো না। ফলে আমাদের পরিবার-পরিজন নিয়ে চলতে অসুবিধা হবে। একই গ্রামের আব্দুল্লাহ, মালেক, জাহাঙ্গীর সহ অনেকেই সমস্যার সমাধান চান দ্রুতই। পদ্মনগর গ্রামের বাসিন্দা সোলেমান মেম্বার, সুবল, বদিউজ্জামালসহ আরও অনেকে বলেণ, আমাদের হাওরের পানি রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। মুক্তিখলা নিবাসী ব্যাংক কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, এভাবে পানি কমতে থাকলে আমাদের হাওরপাড়ের বাসিন্দারা নানা দুর্ভোগের মধ্যে পড়বো। এই সমস্যা সমাধানে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সরেজমিনে ঘুরে দেখাযায়, রাধানগর, পিয়ারিনগর, ধরেরপাড়, বাগগাঁওসহ অন্যান্য এলাকায় হাওরের পানি ক্রমেই শুকিয়ে যাচ্ছে। ঘাগটিয়া পানি ব্যবস্থপনা সমবায় সমিতি লিমিটেড (পাবসস)-এর সাবেক সভাপতি বর্তমানে সদস্য আব্দুল গণি আনছারি বলেন, রাবার ড্যামটি এলজিইডি সমিতির মাধ্যমে পরিচালনা করে। এর জাবতীয় খরচ সমিতিকে বহন করতে হয়। আমরা কৃষকের কাছ থেকে টাকা উত্তোলন করে এই ড্যামটির খরচ বহন করে থাকি। বর্তমানে এর খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সরকার এই রাবার ড্যামের পরিচালনার সমস্ত খরচ বহন করুক নয়তো আগের মতো স্লুইচ গেইট নির্মাণ করা হোক। এই রাবার ড্যামটির কাজ শুরু হয় ৭/৮ বছর হয়, তার আগে এখানে স্লুইচ গেইট ছিলো। গত পাচ বছর ধরে রাবার ড্যামের পা¤প হাউজ নষ্ট হয়ে পড়ে আছে। বর্তমানে রাবার লিক হয়ে যাওয়ায় খরচার হাওরের পানি ধরে রাখা যাচ্ছে না। সেই সাথে হাওর শুকিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। এটির জরুরি মেরামত করা দরকার, নইলে হাওরবাসীর অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা এটি মেরামতে জন্য একটি প্রাক্কলন ব্যয় অফিসে জমা দিয়েছি। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক বিজন সেন রায় বলেন, কৃষকের এই সমস্যা দ্রুত সমাধান করা অতীব জরুরি। নইলে খরচার হাওরপাড়ের কৃষকগণ বড় ক্ষতির সম্মুখীন হবেন। হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এজন্য কৃষকের সমস্যা দ্রুত সমাধান করা দরকার। হাওরের পানি কমে গেলে সময়মতো জমিতে সেচ দেয়া যাবে না। তাই রাবার ড্যামটি মেরামতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। এর কোনো বিকল্প নেই। বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান বলেন, আমি কৃষকের কথা বিবেচনা করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। রাবার ড্যামটির দ্রুত সমাধান করার চেষ্টা করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স