সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

শাল্লায় ছুটি না নিয়েই দুই সপ্তাহ অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:০৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৮:০৭:২২ পূর্বাহ্ন
শাল্লায় ছুটি না নিয়েই দুই সপ্তাহ অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা
স্টাফ রিপোর্টার :: শাল্লায় দুর্নীতি ও নানা অনিয়মে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ছুটি না নিয়েই দু’সপ্তাহের বেশি সময় ধরে অনুপস্থিত রয়েছেন। ১১ ডিসেম্বর তার কার্যালয়ে গিয়ে দেখা যায় তিনি সেখানে নেই। খোঁজ নিয়ে জানা যায়, দু’সপ্তাহের বেশি সময় ধরে শিক্ষা কর্মকর্তা অনুপস্থিত। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, তিনি প্রায় দু’সপ্তাহ ধরে শাল্লায় নেই। তবে তিনি ছুটি নিয়েছেন কিনা তা বলতে পারবো না। এ ব্যাপারে জানতে ওই শিক্ষা কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস বলেন, শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম কোনো ছুটি নেননি। তার বিরুদ্ধে রিপোর্ট করে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। অন্যদিকে, আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত শাল্লায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুস সালাম। পরে ১৩ জানুয়ারি গাজীপুর জেলা সদরে তাকে বদলি করা হয়েছে। চলতি মাসের ৯ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (প্রশাসন ১)-এর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানা গেছে। শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশিত হলেও তাকে শাস্তিমূলক বদলি না দিয়ে আবেদনের প্রেক্ষিতে তাকে গাজীপুরে বদলি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা কর্মকর্তার এক ঘনিষ্ঠজন জানান, শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের হাত অনেক লম্বা। এ ধরনের দুর্নীতি তিনি এর আগেও করে এসেছেন। কিন্তু তার কিছুই হয়নি। তবে আব্দুস সালামের বদলিতে উপজেলার শিক্ষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেক শিক্ষক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স