সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

জামালগঞ্জে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৭:৫৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৭:৫৬:৩৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলায় নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় আ.লীগ নেতা আব্দুল হককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাতটায় নিজ বাড়ি সুজাতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল হক জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত ফাজিল মিয়ার ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ও ৩টি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন আছে। এছাড়া গত ৫ আগস্ট ছাত্রজনতার জনতার উপর হামলার অভিযোগে একটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে। যা বর্তমানে চার্জশিটের জন্য সুনামগঞ্জ সিআইডি পুলিশে তদন্তাধীন রয়েছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ.ম কামাল হোসেইন বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় আব্দুল হককে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি