সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

বিশ্বম্ভরপুরে বিএনপি’র কর্মীসভা

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১০:০১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১০:০১:৪৬ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে বিএনপি’র কর্মীসভা
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: দীর্ঘ দিন পর বিশ^ম্ভরপুর উপজেলা বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। সম্মেলনে জেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আনিসুল হক। এছাড়াও সভায়জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়েরনেতারা উপস্থিত ছিলেন। কর্মীসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অবৈধ শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নামে শত-শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। নেতাকর্মীদের বাড়ি-ঘরে থাকতে দেয়নি আওয়ামী জুলুমবাজরা। তবে হুমকি ও মিথ্যা মামলা দিয়েও নেতাকর্মীদের মনোবল ভাঙতে পারেনি অবৈধ শাসকগোষ্ঠী। বক্তারা আরও বলেন, নেতাকর্মীরা এসব মাথায় নিয়েই আওয়ামী অবৈধ সরকারের বিরুদ্ধে লড়ে গেছেন। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে নানা সময় বেগ পোহাতে হয়েছে। সভা-সম্মেলন করা ছিল রীতিমতো চ্যালেঞ্জিং। ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে অবৈধ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। তবে আওয়ামী প্রেতাত্মারা এখনও রয়ে গেছে, তারা এদেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু তাদের দেশ ধ্বংসের এসব কর্মকা- কখনই সফল হয়নি, এদেশের দেশপ্রেমিক জনগণ তা হতেও দেবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন