সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগদানের নির্দেশ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১২:১৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১২:১৯:১২ পূর্বাহ্ন
বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগদানের নির্দেশ

আগামী ​বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের যোগদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্দেশ দেন তিনি।

পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা বৃহস্পতিবারের মধ্যে যোগদান করবেন না, আমরা বুঝব তাঁরা চাকরিতে যোগদানে আর ইচ্ছুক নন। এ বিষয় র‌্যাবের মহাপরিচালক, আইজিপি, ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি জনগণের উদ্দেশে বলেন, পুলিশের গায়ে কেউ হাত দেবেন না। সব দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

এ উপদেষ্টা বলেন, অনেকেই ফোনে ডাকাতের কথা বলেন। তখন বলি আল্লাহকে ডাকেন। এ সময় সড়কে আন্দোলনরত আনসার সদস্যদেরও সরে গিয়ে কাজে যোগদানের নির্দেশ দেন। 

চাঁদাবাজদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ চাঁদাবাজি করবেন না। জনগণকে কষ্ট দেবেন না। যারা চাঁদাবাজি করবেন, তাদের ওখানেই ধরে ফেলা হবে। 

রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, আপনার লোকজনকে সামলান। মানুষের ওপর থেকে নিচে পড়তে সময় লাগে না। ইতিমধ্যে এক হাজার লোক রক্ত দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য