সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

লন্ডনে আওয়ামী লীগের ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমিপরা

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:১৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:১৩:৫৫ পূর্বাহ্ন
লন্ডনে আওয়ামী লীগের ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমিপরা
সুনামকণ্ঠ ডেস্ক :: যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে বসে থাকতে দেখা গেছে সাবেক মৎস্য ও প্রাণিস¤পদমন্ত্রী আব্দুর রহমানকে। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকেও এই সমাবেশে উপস্থিত থাকতে দেখা গেছে। সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, এমপি ও নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকে গ্রেফতার হলেও বেশিরভাগ মন্ত্রী এমপি দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। তাদের একটি বড় অংশ লন্ডনে অবস্থান করছেন। এর মধ্য রবিবার (৮ ডিসেম্বর) ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেলো তাদের। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাবেক মন্ত্রী শফিক চৌধুরীর বিরুদ্ধে হত্যা ও নাশকতার অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। হাবিবুর রহমান হাবিবের হাবিবের বিরুদ্ধেও হত্যাসহ বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে সিলেটে। তাছাড়া কবির বিন আনোয়ারের বিরুদ্ধে সিরাজগঞ্জে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষাপটে কবির বিন আনোয়ার, তার স্ত্রী তৌফিকা আহমেদসহ তিন জনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন ঢাকা মহানগর সিনিয়র ¯েপশাল জজ মোহাম্মদ আস শামছ জগলুল হোসেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স