সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সাদাপোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:০৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:০৪:১৮ পূর্বাহ্ন
সাদাপোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো ডিপার্টমেন্টের কেউ সাদাপোশাকে গ্রেপ্তার এবং কারও বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া যাবে না। যদি কেউ কোনো প্রকার ভুয়া মামলা দেয়, তবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সোমবার খুলনা অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রকার ঘুষ-বাণিজ্য বন্ধ করতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের থাকা, খাওয়া এবং ট্রাফিকের দায়িত্ব পালনের স্থানে বিশ্রাম এবং টয়লেটের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত ও কিশোর গ্যাং মুক্ত করতে হবে। বাংলাদেশের সকল সরকারি ডিপার্টমেন্ট এবং সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমাতে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সর্বস্তরের মিডিয়াকর্মীরা বাংলাদেশের যা ঘটে, সেই সঠিক নিউজ তুলে ধরবেন। এমন কোনো নিউজ তৈরি করবেন না, যাতে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যায়। বেলা ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা রেঞ্জ পুলিশ, রেঞ্জের সব জেলার পুলিশ ইউনিট, খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক (পিপিএম)।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪