সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৬:০৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ০৬:০৫:৪০ পূর্বাহ্ন
ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছুটি না নিয়েই দু’দিন যাবত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতির কারণে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অনেক শিক্ষক অভিযোগ করে বলেন, বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে একটা দপ্তরের প্রধান দায়িত্বে থাকা ব্যক্তি বাড়িতে চলে যাওয়া শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য চরম হতাশাজনক। যা ইতোপূর্বে জামালগঞ্জে অন্তত বার্ষিক পরীক্ষার সময় কখনো ঘটেনি। জানাযায়, শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ জামালগঞ্জ উপজেলায় যোগদান করার পর থেকেই অনিয়মিত অফিস করছেন। গত ৫ ডিসেম্বর বৃহঃপতিবার অফিসে হাজিরা দিয়েই চলে যান নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়াতে। পরে শুক্র ও শনিবার সরকারি ছুটি ব্রাহ্মণবাড়িয়াতে কাটালেও রবিবার অফিস চলাকালীন পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বিভিন্ন মিটিংয়ে তার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অফিসে গেলে এরকম অনুপস্থিতির চিত্র দেখতে পান। এছাড়াও চলমান বার্ষিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে দুই দিন অফিসে অনুপস্থিত থাকার খবর জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক স্কুলের সচেতন অভিভাবকগণ। গত রবিবার সকাল ১১টা ও পুনরায় বিকেল ৩টায় অফিসে খোঁজ নিলে সহকারী দুই শিক্ষা কর্মকর্তা ও দাপ্তরিক অফিস কক্ষে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত পেলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ অফিসে উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে জানতে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমদের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার মা অসুস্থ। আমি বর্তমানে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করছি। ছুটি নিয়েছেন কি-না জানতে চাইলে তিনি জানান, জেলা শিক্ষা কর্মকর্তা স্যারকে ফোনে জানিয়ে আসছি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছ থেকে জামালগঞ্জ শিক্ষা কর্মকর্তা কোনো ছুটি নেননি। তাছাড়া আমি বর্তমানে ছুটিতে আছি। আপনি জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার কাছে খোঁজ নিয়ে দেখেন তাঁর কাছে ছুটি নিয়েছে কি-না। জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুব জামানের কাছে ছুটি নিয়েছেন কি-না জানতে চাইলে তিনি জানান, আমি কিছু জানিনা। ডিপিইও স্যারকে জিজ্ঞেস করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর