সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপিকে মাইনাসের ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৬:৩৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৬:৪০:৩১ পূর্বাহ্ন
বিএনপিকে মাইনাসের ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই
মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য থেকে :: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক আত্মত্যাগ, রক্তপাতের মধ্য দিয়ে হাসিনামুক্ত, ফ্যাসিবাদমুক্ত হতে পেরেছি। কিন্তু যখন কাউকে জিজ্ঞেস করি- ভাই কেমন? বলে, স্বস্তি পাচ্ছি না। এতো রক্তপাত, এতো ত্যাগ, এতো কষ্ট। তারপর যদিও এই প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয় তাহলে তো কষ্ট হবেই। আমরা যে এই মূল্যটা দিয়েছি, আমাদের সকলের একটাই প্রত্যাশা, আমরা সুন্দর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরে পাব। কিন্তু সেখানে কিছু মেঘ করছে, আকাশে মেঘ আসছে। এটা আমাদের প্রাপ্য নয়। আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই। তিনি শনিবার বিকেলে (বাংলাদেশ সময় রাতে) যুক্তরাজ্যে লন্ডনের মাইলএন্ড এলাকার রিজেন্টস লেইক ব্যাংকুয়েটিং হলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এসব কথা বলেন। মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি’র যুক্তরাজ্য শাখা। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দল যখন মনে করবে তাঁর এই মুহূর্তে যাওয়া প্রয়োজন সেই মুহূর্তে তিনি দেশে চলে যাবেন। সবাই জানেন, তাঁর কতগুলো লিগ্যাল ইস্যু আছে, সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে, কাজ শেষ হলে দেশে চলে যাবেন। তিনি বলেন, একটি দলের রাজনীতিক দলের রাজনীতি, কৌশল, রণকৌশল বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয়। এখন সে বিষয়টি এসে দাড়িয়েছে, শেখ হাসিনা তাদের দেশে (ভারতে) আশ্রয় নিয়েছে, এটা তাদের ব্যাপার। আমরা সব সময় প্রত্যাশা করি যে, সব দেশের একটা মূল মৌলিক নীতি আছে, সে নীতিটা হচ্ছে, আশ্রিত ব্যক্তি কখনো কথা বলবে না। কিন্তু তিনি কথা বলছেন, এটা আমরা প্রতিবাদ করেছি। এমনকি এই সরকারও প্রতিবাদ করেছে। সুতরাং এটা পরিষ্কার যে ভারতের সঙ্গে আমাদের কি নীতি হবে সেটা নির্ভর করবে আমাদের প্রয়োজনের ওপরে, তাগিদের ওপরে, কি সমস্যা হয় তাঁর ওপরে। আমার সার্বভৌমত্বের ওপরে যদি কোন হাত পড়ে সেটা আমরা কোনোদিনই সহ্য করবো না। এবং আমরা পরিষ্কার করেই বলেছি যে, আমার ভেতরের কাজ, আমার দেশের কাজই আমিই সিদ্ধান্ত নেব। অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে কেউ বড় দাদাগিরি করবে তা আমরা কখনোই মেনে নেব না। আমরা ৭১ সালে দেশ স্বাধীন করেছি, পাকিস্তান থেকে বের হয়ে এসেছি, ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। আজকে আরেকটা দেশ ১৫ বছর ধরে তাঁর প্রভাব খাটিয়েছে হাসিনা সরকারের ওপরে। সুতরাং আমাদের মধ্যে যারা দেশপ্রেমিক রাজনৈতিক দল, ব্যক্তি আছে, আমরা কোন মতেই মেনে নেব না, যে আমার দেশের ভেতরে কেউ হস্তক্ষেপ করবে। তিনি আরও বলেন, ছোটখাট ঘটনাকে কেন্দ্র করে সম্প্রীতি নষ্ট করার অভিযোগ আনা হচ্ছে। আ.লীগ নিজের হাতে দেশের সব ভবিষ্যৎ নষ্ট করেছে। পতিত ফ্যাসিস্টরা দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। মির্জা ফখরুল আরও বলেন, আমরা আগেও বলেছি, এখনও বলছি বিএনপিকে মাইনাসের ক্ষমতা একমাত্র আল্লাহতালা ছাড়া আর কারো নাই। বিএনপি একটি রাজনৈতিক দল, যে তিনবার ক্ষমতায় ছিল, আবার ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, এটা নিশ্চিত। বিএনপি নির্বাাচনের জন্য অলওয়েজ প্রস্তুত। কালকে বলবেন, কালকে নির্বাচনে যাবে। মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক এম কয়ছর আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী