সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
ধর্ম অবমাননার অভিযোগ

আকাশ দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৬:৩১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৬:৩১:৫৬ পূর্বাহ্ন
আকাশ দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে ধর্ম অবমাননা ও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার আকাশ দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্র’র আদালতে অভিযুক্ত আকাশ দাসকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শামছুদ্দিন খান ৭দিনের রিমান্ড আবেদন করেল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আকবর হোসেন। এর আগে গত মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার মোংলারগাঁও গ্রামের কলেজ পড়ুয়া যুবক আকাশ দাসের ফেসবুক একাউন্ট থেকে পবিত্র কোরআন অবমাননা করে একটি কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় ধর্মঅবমাননার অভিযোগে আকাশ দাসকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে আকাশ দাসকে ডিজিটাল সাইবার সিকিউরিটি মামলায় আসামি করে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মামলার তদন্তের স্বার্থে ধর্মীয় অবমাননায় আর কারো সম্পৃক্ত রয়েছে কিনা তা জানতে আকাশ দাসের জিজ্ঞাসাবাদে প্রয়োজন। তাই মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স