সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

উচ্ছেদের পর ফের দখলে ফুটপাত

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৬:১১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৬:১১:১৮ পূর্বাহ্ন
উচ্ছেদের পর ফের দখলে ফুটপাত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরে উচ্ছেদ অভিযানের পর পুনরায় ফুটপাতের দোকানপাট বসতে শুরু করেছে। যানবাহন চলাচলে প্রতিনিয়ত ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। প্রতিদিন সকাল, সন্ধ্যা ও দুপুরে প্রতিটি পয়েন্টে যানজট লেগেই আছে। এসব সমস্যা নিরসনের ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন সচেতনমহল। অপরদিকে, প্রধান ডাকঘরের সামনে থেকে ফলের বাজার স্থানান্তরের পর এখন নিয়মিত ঠেলাগাড়ি করে অস্থায়ী দোকান বসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন একশ্রেণীর ব্যবসায়ীরা। তারা বিস্কুটের দোকান, পানি ফলের দোকান, সবজির দোকান, পিঠার দোকান, ছোট কাপড়ের দোকান, কলার দোকান, দুধের দোকান, মোয়ার দোকান, চায়ের দোকানসহ প্রভৃতির দোকানসাজিয়ে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শহরের সুরমা মার্কেটের মোড় থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত, ট্রাফিক পয়েন্ট থেকে কালীবাড়ি পয়েন্ট এবং থানার সামনে থেকে মোরগ বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযানের আবারও অস্থায়ী দোকানপাট বসতে শুরু করেছে। সরেজমিনে দেখাযায়, ঠেলাগাড়ি করে যেখানে সেখানে যারা অস্থায়ী দোকান জুড়ে বসেছেন, তারা ফলের দোকান উচ্ছেদের পর ফাঁকা জায়গা পেয়ে এই সুযোগে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব দোকানের কারণে দুপুর ও সন্ধ্যায় যানবাহন চলাচলে যানজটের সৃষ্টি হয়ে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ব্যবসায়ী জানান, তারা টাউন হল মার্কেটে স্থায়ী দোকানে ফলের ব্যবসা করতেন। কিন্তু ফল বাজার স্থানান্তরের পর তাদেরকেও ফল বিক্রি করতে নিষেধ করা হয়েছে। তারা মেনে চলছেন পৌরসভার এই নির্দেশনা। কিন্তু পৌরসভা কর্তৃক ট্রেড লাইসেন্স রয়েছে তাদের। তারা বলেন, বড় অংকের জামানত দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন ব্যবসায় বাঁধা। এখন আবার কেউ কেউ নতুনভাবে বিল্ডিং ঘরে ফলের ব্যবসাজুড়ে বসতে পরিকল্পনা করছেন বলে শুনা যাচ্ছে। তাহলে এসব ব্যবসায়ীর দোষ কী- যাদেরকে বিল্ডিং ঘরে ব্যবসা করতে নিষেধ দেয়া হয়েছে। একাধিক ফলের ব্যবসায়ী বলেন, গত প্রায় ৫ মাস আগে সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেছিলেন, শহরের প্রধান ডাকঘরের সামনে থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ড্রেনের উপর বসে ফলের ব্যবসা করতে। যাতে যানবাহন চলাচলে সমস্যা না হয়। আমরা সেভাবে ব্যবসা করে আসছিলাম। আমাদের ব্যবসায় বিগত ৪০ বছরেও গাড়ি চলাচলে কোনো সমস্যা হয়নি। এখন আমাদের ব্যবসা স্থানান্তর হয়েছে। কিন্তু স্থানান্তর করা স্থানে জমাতে পারিনি ব্যবসা। প্রতিনিয়ত ব্যবসায় লোকসানের সম্মুখিন হচ্ছি। লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হচ্ছি। আমাদের পরিবারের দুঃখ ও কষ্টের সীমা নেই। এ কথা বলার বা শুনারও কেউ নেই। পথচারী শিক্ষক শামীম আহমদ বলেন, সুনামগঞ্জ শহরের যানজট নিরসন হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীদের সুব্যবস্থা করা না হচ্ছে। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মকর্তা রাকিব হোসেন বলেন, এখন শীতকালীন ফলের মওসুম। আবার শীকালীন সবজির মওসুম। আমরা হাতের নাগালে ফল কিনতে চাই, সবজি কিনতে চাই। কিন্তু কয়দিন পর পর বাজারে ফলের দোকান খোঁজে পাওয়া যায় না, সবজির দোকান থাকে না। এসব সমস্যার স্থায়ী সমাধান জরুরি প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ