সুনামগঞ্জ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি

শীত নামতেই কদর বেড়েছে গরম কাপড়ের

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন
শীত নামতেই কদর বেড়েছে গরম কাপড়ের
মো. শাহজাহান মিয়া :: প্রকৃতিতে শীতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত কয়েকদিন ধরেই। শহর থেকে গ্রাম, সর্বত্রই এখন এই পরিবর্তন স্পষ্ট। এমন অবস্থায় জেলার বিভিন্ন স্থানে শীতের তৈরি পোশাকের চাহিদা বেড়েছে। মার্কেট, শপিং মল, ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ করা যাচ্ছে। তীব্র শীতের প্রস্তুতি হিসেবেও অনেকে প্রয়োজনীয় গরম পোশাক, জ্যাকেট, সোয়েটার, শাল, টুপি, মোজা, হুডি, মাফলার কিনতে ছুটছেন দোকানে। সরেজমিন দেখা গেছে, ক্রেতাদের যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত তাদের বেশিরভাগই শপিং মল বা ব্র্যান্ডের শোরুম থেকে শীতের পোশাক কিনছেন। আর নি¤œআয়ের মানুষের আনাগোনায় ফুটপাতেও বেশ জমজমাট বেচাকেনা হচ্ছে। দোকানগুলোতে সোয়েটার, জ্যাকেট, শাল, মাফলার, মোজা, হুডি, ট্রাউজার, ডেনিম শার্টই বেশি দেখা গেছে। এর মধ্যে সোয়েটার ও হুডিতে ফ্যাশন ও প্রয়োজন দুই চাহিদাই পূরণ করছেন তরুণ-তরুণীরা। অবশ্য মার্কেট ও ফুটপাতে রয়েছে পোশাকের দামের তারতম্যও। ফুটপাতে ৩০০-১০০০ টাকার মধ্যে সোয়েটার, হুডি পাওয়া গেলেও ব্র্যান্ড শপ ও মার্কেটে হুডি, জ্যাকেট ও ব্লেজারের দাম ১৫০০-৫০০০ টাকা পর্যন্ত চাইছেন বিক্রেতারা। এদিকে, হাওরজেলা সুনামগঞ্জে কনকনে শীতে জনজীবন রীতিমতো কাবু হয়ে পড়েছে। গত দু’দিন ধরে সূর্যের তেমন দেখা মিলছে না। মাঝে মধ্যে দূর আকাশে সূর্য্য উঁকি দিলেও জমিনে পড়ছে না তার প্রভাব। ফলে শীতের মাত্রা বেড়েই চলেছে। বিশেষ করে সন্ধ্যার পর ঘনকুয়াশায় আরো বেড়ে যায় শীতের মাত্রা। এছাড়া দিনমজুর শ্রমিক, জেলে ও কৃষকদের বেশি বেকায়দার ফেলে দিয়েছে শীত। তবুও জীবন-জীবিকার তাগিদে কর্মজীবী মানুষেরা এই কনকনে শীতকে উপেক্ষা করে কাজ করছেন। অপরদিকে, শীত থেকে রক্ষা পেতে গরম কাপড়ের ব্যবহার বেড়েছে। অনেকে গত বছরের পুরনো গরম কাপড় ব্যবহার করছেন। অনেকে আবার নতুন করে গরম কাপড় কিনছেন। এর মধ্যে কমদামে গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন নি¤œ আয়ের মানুষজন। শনিবার জগন্নাথপুর সদর বাজারের ফুটপাতের দোকানগুলোতে দেখা যায়, গরম কাপড় কিনতে দাম-দর করছেন ক্রেতারা। কাপড়ের স্তূপে খোঁজছেন নিজের পছন্দের পোষাক। পছন্দ হলে সাধ্যমতো দামে পেলে কিনে নিয়ে যাচ্ছেন শীতার্ত মানুষজন। কৃষক আবদুল আহাদ, ছালিক মিয়া, রহমত উল্লাহ বলেন, এবার আগেভাগে শীতে ধরিলিছে। বাঁচবার উপায় নাই। আমরা গরিব মানুষ কম টেকাদি একটা বড় কাপড় কিনতে আইছি। গত বছরের কাপড় নষ্ট অইগিছে। তবুও লাগের ইবার একটু দাম বেশি। বিক্রেতাদের মধ্যে একজন বলেন, আমাদের ফুটপাতের দোকানে ভালো ভালো কাপড় মিলে। এর মধ্যে জ্যাকেট, সুয়েটার সহ নানা প্রছন্দের কাপড় রয়েছে। আমরাও অল্প লাভে কাপড় বিক্রি করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত