সুনামগঞ্জ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

সিলেটে বিমান থেকে ১ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন
সিলেটে বিমান থেকে ১ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে এক কেজি ১৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা (বিজি-২৪৮) ফ্লাইট থেকে স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। সিলেট কাস্টমস বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুবাই থেকে ছেড়ে আসা বিজি ২৪৮ একটি সিটের নিচে পলিথিন দিয়ে মুড়িয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এই স্বর্ণের চালানটি। উদ্ধার স্বর্ণের মধ্যে ১৮টি চুড়ি ও ৩টি চেইন ছিল। এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি স্বর্ণের বার জব্দ করে করা হয়। ওই স্বর্ণের বারের ওজন এক কেজি ২৮৩ গ্রাম, বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট

বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট