সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১২:২৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ১২:৩৪:০৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত
জিয়াউর রহমান :: নানা আয়োজনের মধ্যে দিয়ে ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপজেলা জেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। শুক্রবার দিবসটি উপলক্ষে ডলুরা শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ওইদিন সকাল ৮টায় সুনামগঞ্জ সদর উপজেলাধীন ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খানসহ অতিরিক্ত জেলা প্রশাসকগণ; সদর উপজেলা নির্বাহী অফিসারসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থল সংলগ্ন প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগ দুইশতাধিক শিশু চিত্রশিল্পী অংশ নেয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চদ্র বর্মণের তত্ত্বাবধানে চিত্রাঙ্কন প্রতিযাগিতায় বিচারক হিসেব ছিলেন জেলা প্রশাসকর কার্যালয়ের সহকারী কমিশনার মো. নাহিদ নিয়াজ শিশির, চিত্রশিল্পী স্বপ্না চৌধুরী, জেলা শিক্ষা পরিদর্শক সাইফুল ইসলাম। পরে বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যাগে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউর রহমান, পৌরসভার প্রশাসক সমর কুমার পাল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অতিশ দর্শী চাকমা, বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক জসিম উদ্দিন, জিয়াউর রহমান, তানভীর আহমেদ, তামীম রায়হানসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে শিল্পকলা একাডেমির শিল্পীরা গান পরিবেশনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪