সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

সবজির পর্যাপ্ত সরবরাহ, তবুও হাতের নাগালে নেই দাম

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১২:২১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ১২:২১:৫৮ পূর্বাহ্ন
সবজির পর্যাপ্ত সরবরাহ, তবুও হাতের নাগালে নেই দাম
স্টাফ রিপোর্টার :: বেশকিছু দিন ধরে সুনামগঞ্জের বাজারগুলোতে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি। শীতকালীন নতুন সবজিকে ঘিরে ক্রেতাদের বাড়তি আকর্ষণ সৃষ্টি হলেও দাম স্থিতিশীল থাকায় হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সুনামগঞ্জ পৌর শহরের আধুনিক পৌর কিচেন মার্কেট, পুরাতন জেল রোড এলাকায় ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দাম শুরু হচ্ছে ৫০, ৬০, ৭০ ও ৮০ টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, বাজারে বর্তমান চাহিদার তুলনায় সবজির সরবরাহ কিছুটা কম। এ কারণে সবজির দাম কমছে না। তাঁরা জানান কিছুদিনের মধ্যে সকল ধরনের সবজির দাম কমতে পারে। তবে তাদের দাবি স্থানীয় সবজির বেশিরভাগ বাইরে রপ্তানির কারণে বাজারে সবজির দাম কমে না। তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা স্থানীয় বাজারগুলোতে সবজি সরবরাহ না করে সবজি বাইরের এলাকায় রপ্তানি করেন। আর এ কারণেই সবজির দাম কমছে না। বিক্রেতাদের তথ্য মতে, বাজারে ফুলকপি প্রতি কেজি ৬০-৮০ টাকা ও বাঁধাকপি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের লাউ ৪০-৫০ টাকা, মাঝারি আকারের লাউ প্রতি পিস ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে প্রতিকেজি শিম ৮০-৯০ টাকা, বেগুন মান ভেদে ৫০-৬০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, পেঁপে ৫০-৬০ টাকা, কাঁচামরিচ ১১০- ১২০ টাকা, টমেটো ১৫০-১৮০ টাকা, করলা ৬০-৮০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, মিষ্টি কুমরা কেজি ৫০ থেকে ৬০ টাকা। টমেটো ১৫০ থেকে ১৬০, মুলা ৪০, চিচিঙ্গা ৬০ টাকায়, ঝিঙ্গে ৭০, করলা ৭০, বরবটি- ৮০, কচুর মুখি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আলু (নতুন) ১২০ টাকা, গাজর ১৮০, শসা ৫০ টাকায়, লাউ ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কলমিশাক, লালশাক, ডাঁটাশাক, পুঁইসহ বিভিন্ন শাকের দাম (মুঠি) কিছুটা স্বাভাবিক রয়েছে। এছাড়াও বাজারে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা, এলসি পেঁয়াজ ১০০-১১০ টাকা, রসুন ২২০ টাকা এবং আদা ১২০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজি কিনতে আসা লোকমান মিয়া বলেন, বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত আছে, কিন্তু দাম কমেনি। গত কয়েকদিন ধরেই দাম স্থিতিশীল রয়েছে। সবজির মৌসুমেও যদি দাম না কমে তাহলে আর কিছু বলার থাকে না। মাজহারুল নামক এক ক্রেতা বলেন, বাজারে প্রায় সব সবজির দাম ৬০-৮০ টাকা। সবজির এতো দাম হলে স্বস্তি মেলে কী করে? সবজিতে বাজার ভরপুর। অথচ দামের দাম বেশি। সবজির খুচরা পর্যায়ের বিক্রেতা সোহাগ মিয়া বলেন, সুনামগঞ্জের বেশিরভাগ সবজি বাইরে পাচার হইযায়। যার কারণে আমাদের এখানে দাম কমে না। তবে আগের চেয়ে কিছুটা দাম কমেছে বলে দাবি এই দোকানির। খুচরা বিক্রেতা আলী হোসেন জানান, পাইকারি বাজারে দাম না কমায় খুচরা বাজারে সবজির দাম কমেনি। কেনার সময় যদি কম দামে না কিনা যায় তাহলে বিক্রি করার সময় কিভাবে কম দামে বিক্রি করবো। সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায় এমন অভিযোগের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি