সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৯:৩৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৯:৩৪:৩১ পূর্বাহ্ন
দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
ডাচ-বাংলা ব্যাংকের ‘দৃষ্টি প্রকল্পে’র আওতায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গত ৪ ডিসেম্বর ছাতক উপজেলার, চাঁনপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ( চরমহল্লা) এই চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়। ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জ এ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়নে মোট ৪১ জন ছানি রোগীকে চোখের ছানি অপারেশন করা হয়। হাসপাতালের নিজস্ব অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন স¤পন্ন করা হয়। অপারেশনের পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জের উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ এবং জুনিয়র ক্যাশ অফিসার মো. সানরিয়ার তাসনুভ। উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ বাংলা ব্যাংক, ছানি রোগী ও ঠোঁট কাটা রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। রোগী, রোগীর অভিভাবকসহ সকলেই সন্তোষ প্রকাশ করেছে এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড- ইসিএস) এর ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ এবং ডাচ-বাংলা ব্যাংককের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স