সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

কৃষক শুকুর আলী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৯:৩২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৯:৩২:২৯ পূর্বাহ্ন
কৃষক শুকুর আলী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে কৃষক শুকুর আলী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন করেন নিহতের স্বজনরা। এ সময় বক্তব্য রাখেন নিহতের ছেলে আশরাফ আলী, স্ত্রী ফাতেমা খাতুন, প্রতিবেশী আম্বিয়া আক্তার। মানববন্ধনে নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে আদালত আর থানায় ধরনা দিয়েও কোনো ধরনের প্রতিকার পাচ্ছেননা তারা। শুকুর আলী হত্যার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসছে। মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদান করাসহ হয়রানির অভিযোগ করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি নিহতের স্বজনদের। উল্লেখ্য, জমিতে গরুর ঘাস খাওয়া নিয়ে ২০২৩ সালের ২৮ মার্চ প্রতিপক্ষের হামলায় নিহত হন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের বাসিন্দা কৃষক শুকুর আলী। এই ঘটনায় প্রতিবেশী ময়না মিয়াসহ ৭ জনকে আসামি করে মামলা করেন নিহতের ছেলে আশরাফ আলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু