সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

বিনা তদন্তে, পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করব না : আইজিপি

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৯:২১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৯:২১:১৭ পূর্বাহ্ন
বিনা তদন্তে, পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করব না : আইজিপি
সুনামকণ্ঠ ডেস্ক :: মামলায় নাম থাকলেই গ্রেপ্তার করে ফেলতে হবে, তা আইনে নেই। পুলিশ বিনা যুক্তিতে, বিনা তদন্তে, পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহ¯পতিবার (০৫ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এই পরিস্থিতিতে অনেক মিথ্যা ও গায়েবি মামলা হচ্ছে। মিথ্যা মামলার ভয় দেখিয়ে অনেক নিরীহ মানুষের কাছে চাঁদা চাওয়া হচ্ছে। এসব বিষয় মনিটরিংয়ের আওতায় আসবে কি না, জানতে চান এক সাংবাদিক। জবাবে আইজিপি বলেন, পুলিশ ও সরকার প্রথম থেকেই বলে আসছে, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোনো কোনো মামলায় আসামির সংখ্যা অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। তিনি বলেন, দুঃখজনক হলো, এসব মামলাকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে। তারাও সমাজের প্রভাবশালী লোক, যারা নিরীহ মানুষদের আচ্ছন্ন করে নানা প্রলোভন দেখাচ্ছে, প্রতারিত করছে, টাকা নিচ্ছে। আমরা সবার প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এই ধরনের প্রতারণায় প্রতারিত হবেন না। অপরাধে জড়িত না থাকার পরও মামলায় যাদের নাম এসেছে, তাদের সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন পুলিশ প্রধান। তিনি বলেন, যদি আপনার কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে, পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করব না। তিনি আরও বলেন, মামলায় নাম থাকলেই গ্রেপ্তার করে ফেলতে হবে, এটি আইনেও নেই। যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, আপনি এ ঘটনায় জড়িত অপরাধী। অন্যথায়, একজন পুলিশ অফিসার আইন অনুযায়ী কখনোই কাউকে গ্রেপ্তার করার কথা নয়। আমরা মামলার যে চূড়ান্ত প্রতিবেদন দেব, সেখানে যিনি নিরীহ, তিনি অবশ্যই বাদ যাবেন এবং তাকে গ্রেপ্তার করার জন্য ধাওয়া করব না। জঙ্গি আখ্যা দেওয়া অনেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জামিনে ছাড়া পেয়েছেন, খালাস পেয়েছেন- এই বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আদালত যদি কাউকে জামিন বা খালাস দিয়ে থাকেন, সেটিই চূড়ান্ত। আমরা সেটিকে শ্রদ্ধা করব। এর বাইরে আমরা অন্য কিছু বলতে যাব না। কিছু পুলিশ কর্মকর্তা ছাত্র-জনতার অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগ করেন। তারা কোথায় এবং তাদের বিষয়ে পুলিশের পদক্ষেপ কী- জানতে চাইলে আইজিপি বলেন, আমাদের তদন্ত চলমান। প্রত্যেকের অবস্থান আমরা এখনো বের করতে পারিনি। যদি তারা দেশের ভেতরে থাকেন এবং তাদের অবস্থান আমরা শনাক্ত করতে পারি, তাহলে অবশ্যই তাদের আমরা আইনের আওতায় আনব। যদি তারা বাইরে থাকেন, সেক্ষেত্রেও বিধিগত প্রক্রিয়া আছে। আমরা তাদের বিষয়ে কাজ করছি। জঙ্গি হামলা হতে পারে, এমন কারণ দেখিয়ে সম্প্রতি যুক্তরাজ্য তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে। এমন কোনো আশঙ্কা আছে কি না, জানতে চাইলে আইজিপি বাহারুল আলম বলেন, এমন কোনো শঙ্কা আমরা দেখছি না। আমরাও যুক্তরাজ্যের এ সতর্কবার্তা দেখেছি। আমি মনে করি তাদের ইন্টেলিজেন্স আমাদের থেকে ভালো। যে কারণে আমরা এ নিয়ে গুরুত্ব দিচ্ছি এবং সজাগ রয়েছি। আনসার আল ইসলামের নেতা সৈয়দ জিয়াউল হককে ধরিয়ে দিতে পুলিশ সদরদপ্তর থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশ কি একই জায়গায় আছে?- এমন প্রশ্নের জবাবে পুলিশের এক ডিআইজি বলেন, আমাদের লিগ্যাল স্ট্যাটাস আগের মতোই আছে। আদালত থেকে তার মামলার খালাস বা কিছু এখন পর্যন্ত হয়নি। তিনি যদি খালাস হন, তখন সে অনুযায়ী ব্যবস্থা হবে। আর যদি অভিযুক্ত হন, সে অনুযায়ী ব্যবস্থা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর