সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

সীমান্তে ভুয়া পুলিশ আটক

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:২৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:২৪:৫৭ অপরাহ্ন
সীমান্তে ভুয়া পুলিশ আটক
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে এক ভুয়া পুলিশ ও তার গাড়ি চালককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার ধনপুর ইউনিয়নের বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। সুনামগঞ্জ ২৮ ব্যটালিয়ন বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃতরা হলেন পুলিশ পরিচয়দানকারী ভুয়া পুলিশ সদস্য বাকির হোসেন (২৮)। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মুকসেদপুর গ্রামের আবু চান মিয়ার ছেলে এবং গাড়ি চালক তবারক হোসেন একই উপজেলার দক্ষিণ গোটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকার গামারীতলা নামক স্থানে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেল চড়ে প্রবেশ করেন বাকির হোসেন। তখন মাছিমপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ভুয়া পুলিশ সদস্য হিসেবে স্বীকার করলে তাদের আটক করা হয়। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে মাছিমপুর বিওপির সদস্যরা। ইতোমধ্যে আটককৃতদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স