সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

হাওর জলাভূমির জীবন্ত সত্তা, একে বাঁচিয়ে রাখতে হাওরবাসীর সংশ্লিষ্টতা প্রয়োজন : পানিসম্পদ সচিব

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:১৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:১৭:০৬ অপরাহ্ন
হাওর জলাভূমির জীবন্ত সত্তা, একে বাঁচিয়ে রাখতে হাওরবাসীর সংশ্লিষ্টতা প্রয়োজন : পানিসম্পদ সচিব
সুনামকণ্ঠ ডেস্ক :: পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, হাওর সংরক্ষণে আমাদের সবাইকে টেকসই উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সোমবার (০২ ডিসেম্বর) সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচিব নাজমুল আহসান বলেন, জনসচেতনতা বাড়ানো মাধ্যমে ইপিআই এর টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ শতভাগ সফলতা অর্জন করেছে। কারণ মায়েরা সচেতন হয়েছেন এবং জন্মের পর স্বতঃস্ফূর্তভাবে তারা ইপিআই কেন্দ্রে গিয়ে তাদের সন্তানদের টিকা দেওয়াচ্ছেন। তিনি বলেন, একইভাবে সমুদ্র সৈকত বা সি-বিচে গিয়ে মানুষ এখন আর আগের মতো নোংরা করছে না, মানুষের মধ্যে এখন সচেতনতা গড়ে উঠেছে। আমরা যদি মানুষকে সচেতন করে তুলতে পারি তাহলে তারা নিজেরাই হাওরকে রক্ষা করবেন, সংরক্ষণ করবেন। আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। আর এজন্য আমাদের স্থানীয় লোকজনকে সচেতন করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, তার ডাইমেনশন অনেকগুলো। এদিকে হাওর, ওইদিকে সমুদ্র, আরেক দিকে পাহাড় রয়েছে। পানি সম্পদ সচিব বলেন, যতদিন যাচ্ছে আমরা আমাদের নিজেদের নার্সিং করার চিন্তাটা ইতিবাচকভাবে আমরা করছি। আমরা আমাদের শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে আগের চেয়ে অনেক সচেতন। একইভাবে প্রকৃতিকে পরিচর্যা করলে প্রকৃতিও সুরক্ষা পাবে। তরুণ প্রজন্মের যারা আছেন তারা নিশ্চয়ই এ প্রকৃতিকে কীভাবে লালন করবে, তা তাদের মনে রাখতে হবে। তিনি বলেন, আমাদের উপদেষ্টা (পানি স¤পদ) আমাদের বলে থাকেন নদী হচ্ছে জীবন্ত সত্তা, এখানে শুধু টেকনিক্যাল বিষয় চিন্তা করলে হবে না। হাওর হচ্ছে জলাভূমি হিসেবে জীবন্ত সত্তা। সে হিসেবে এই জীবন্ত সত্তাকে বাঁচিয়ে রাখতে হাওর এলাকায় বসবাসকারী মানুষের সংশ্লিষ্টতা প্রয়োজন। হাওরে যারা ঘুরতে যান তাদের ওনারশিপ ও সংশ্লিষ্টতা প্রয়োজন। যখন ওই রকম সংশ্লিষ্টতা হয়ে যাবে তখন প্রকৃতি সুরক্ষা পাবে। কর্মশালার শুরুতে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান। পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল করিম, অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা,ওয়ারপোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব মোহাম্মদ লুৎফুর রহমান প্রমুখ। কর্মশালায় পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ হাওর ও জলাশয় অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ