সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

দেশের মানুষ লুটপাটকারীদের আর ক্ষমতায় আসতে দেবেনা : কলিম উদ্দিন মিলন

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:০৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:০৩:৫৬ অপরাহ্ন
দেশের মানুষ লুটপাটকারীদের আর ক্ষমতায় আসতে দেবেনা : কলিম উদ্দিন মিলন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিগত ১৬ বছর ধরে স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে বিএনপির লোকজন হত্যা-গুম, হামলা-মামলার নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনের ফসল হচ্ছে আমাদের আজকের এই মুক্ত সভা। এখন মুখ খুলে মানুষ কথা বলতে পারছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ১৬ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার দোসররা মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় থেকে দেশের স¤পদ লুটেপুটে খেয়েছে। এর জবাব অবশ্যই তাদেরকে দিতে হবে। আজ যারা উকি-ঝুকি দিচ্ছেন তারা জানেনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাদের নেতা আর দেশে ফিরে আসার কোন সুযোগ নেই। এ দেশের মানুষ খুনি ও লুটপাটকারীদের দেশের ক্ষমতায় আর কখনো আসতে দেবেনা। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওর্য়াড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বড় কাপন বাজারে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা মকদ্দুছ আলীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবদল নেতা সেলিম আহমদ, উপজেলা যুবদলের সদস্য শাহান শাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, শাহ শফিকুল আলম, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক শামসুর রহমান সামসু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারি শিমুল, সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ স¤পাদক জসিম উদ্দিন সুমেন, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক স¤পাদক আতাউর রহমান এমরান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম স¤পাদক আব্দুস সালাম নোমান, ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক কামাল উদ্দিন, সুবেদ আহমদ রাজন, নুরুল আলম, যুবদল নেতা নবীন আহমদ, ইউনিয়ন জাসাসের সভাপতি কাজল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক স¤পাদক আমিনুর রহমান সোহাগ প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার

জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার