সুনামগঞ্জ , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হতাহত ‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

পরিবারের জিম্মায় মুক্ত হলেন মুন্নী সাহা

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০১:৫৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০১:৫৮:০৮ অপরাহ্ন
পরিবারের জিম্মায় মুক্ত হলেন মুন্নী সাহা
সুনামকণ্ঠ ডেস্ক :: রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সাংবাদিক মুন্নী সাহাকে আটকের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে অসুস্থতাসহ অন্যান্য দিক বিবেচনায় জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মুন্নী সাহাকে পুলিশ আটক করেনি। কাওরান বাজারে স্থানীয় লোকজন তার ওপর বিক্ষুব্ধ হয়ে ঘেরাও করেছিল। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিতে সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তবে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। বর্তমানে তিনি অসুস্থ আছেন। তাই জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর কাওরান বাজারে আইসিটি বিভাগের ‘ভিশন-২০২১ টাওয়ার’ (সাবেক জনতা টাওয়ার) থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। এর আগে, গত ৬ অক্টোবর মুন্নী সাহার সবধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে সাত জন সাংবাদিককেও আসামি করা হয়েছে, তাদের একজন মুন্নী সাহা। প্রসঙ্গত, টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহা দীর্ঘদিন বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। সবশেষ এটিএন নিউজ ২০২৩ সালের ৩১ মে মাসে পদত্যাগ করেন তিনি। পরে ‘এক টাকার খবর’ নামে একটি অনলাইন প্লাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ