সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ভারতে অনুপ্রবেশ, ফেরার পথে ৫ জন আটক

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন
ভারতে অনুপ্রবেশ, ফেরার পথে ৫ জন আটক
সুনামকণ্ঠ ডেস্ক :: ভারতে অনুপ্রবেশকারী পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারত থেকে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তের ১২৭৯ মেইন পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আটকরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার পান্ডারগাঁও এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), গিরিশনগরের কাজী লকুস মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচর এলাকার নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), সদর উপজেলার ব্রাহ্মণগাঁওয়ের মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জ্বল হোসেন (১৮) ও শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)। বিজিবির তথ্যমতে, বিজব ৪৮ ব্যাটালিয়নের সংগ্রাম শ্রীপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ১২৭৯ মেইন পিলার সংলগ্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তর থেকে পাঁচজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছে কিছুদিন আগে কাজের উদ্দেশে তারা ভারত গিয়েছিলেন। বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ